আগামী চার দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২১:০৩
ছবি: সংগৃহীত
মধ্য
আশ্বিনে এসে
দেশের
আবহাওয়ায় আবারও
বৃষ্টির আভাস
দেখা
দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী
চার
দিনে
দেশের
বিভিন্ন বিভাগের কিছু
এলাকায়
হালকা
থেকে
মাঝারি
বৃষ্টি
কিংবা
বজ্রসহ
বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথাও
কোথাও
বৃষ্টির সময়
অস্থায়ী দমকা
হাওয়াও
হতে
পারে।
একই
সঙ্গে
দেশের
কিছু
এলাকায়
দিন
ও
রাতের
তাপমাত্রা সামান্য কমার
সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের ওপর
মৌসুমি
বায়ুর
প্রভাব
তুলনামূলকভাবে কম।
উত্তর
বঙ্গোপসাগরেও মৌসুমি
বায়ু
দুর্বল
থেকে
মাঝারি
অবস্থায় রয়েছে।
আগামী
কয়েক
দিনের
মধ্যেই
দেশের
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
বিদায়
নিতে
পারে।
আবহাওয়াবিদ আফরোজা
সুলতানা জানিয়েছেন, সোমবার
দিনের
তাপমাত্রায় বড়
কোনো
পরিবর্তনের সম্ভাবনা নেই।
ঢাকায়
আগামী
দুই
দিনে
বৃষ্টির সম্ভাবনাও কম।
বৃষ্টি
হলেও
তা
খুব
অল্প
পরিমাণে হতে
পারে।
সোমবারের পূর্বাভাস সোমবার সন্ধ্যা ৬টা প
র্যন্ত রংপুর,
ঢাকা,
ময়মনসিংহ, বরিশাল,
চট্টগ্রাম ও
সিলেট
বিভাগের কিছু
এলাকায়
দমকা
হাওয়াসহ হালকা
থেকে
মাঝারি
বৃষ্টি
অথবা
বজ্রসহ
বৃষ্টি
হতে
পারে।
এদিন
সারাদেশে দিনের
পাশাপাশি রাতের
তাপমাত্রাও সামান্য কমতে
পারে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার
মঙ্গলবার ঢাকা,
ময়মনসিংহ, বরিশাল,
চট্টগ্রাম ও
সিলেট
বিভাগের কয়েকটি
এলাকায়
বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নাও
হতে
পারে।
বুধবার
রংপুর,
খুলনা,
বরিশাল,
চট্টগ্রাম ও
সিলেট
বিভাগের কিছু
এলাকায়
বৃষ্টি
হতে
পারে।
এদিন
দেশের
সর্বত্র দিনের
তাপমাত্রা কিছুটা
কমার
সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার রংপুর,
রাজশাহী, ঢাকা,
খুলনা,
বরিশাল,
চট্টগ্রাম ও
সিলেট
বিভাগের কিছু
এলাকায়
দমকা
হাওয়াসহ হালকা
থেকে
মাঝারি
বৃষ্টি
অথবা
বজ্রসহ
বৃষ্টি
হতে
পারে।
দেশের
অন্যান্য অঞ্চলে
আকাশ
আংশিক
মেঘলা
থাকতে
পারে,
তবে
আবহাওয়া প্রধানত শুষ্ক
থাকার
সম্ভাবনা রয়েছে।
এদিনও
দিন
ও
রাতের
তাপমাত্রা সামান্য কমতে
পারে।
কয়েকটি নদ-নদীতে বাড়তে পারে পানি
বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দেশের
কয়েকটি
নদ-নদীর পানি সমতলও
আগামী
কয়েক
দিনে
বাড়তে
পারে
বলে
জানিয়েছে বন্যা
পূর্বাভাস ও
সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী
তিন
দিনে
দেশের
অভ্যন্তর এবং
আশপাশের উজান
এলাকায়
হালকা
থেকে
মাঝারি
বৃষ্টিপাত হতে
পারে।
এর
প্রভাবে কিছু
নদ-নদীর পানির উচ্চতায় পরিবর্তন দেখা
দিতে
পারে।
গত
২৪
ঘণ্টায়
গঙ্গা
ও
পদ্মা
নদীর
পানি
বেড়েছে। গঙ্গার
পানি
আগামী
দুই
দিন
আরও
বাড়ার
সম্ভাবনা রয়েছে।
এরপর
টানা
তিন
দিন
পানি
কমতে
পারে।
অন্যদিকে, পদ্মার
পানি
আগামী
পাঁচ
দিন
মোটামুটি স্থিতিশীল থাকতে
পারে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর
পানিও
গত
এক
দিনে
বেড়েছে। আগামী
এক
দিন
এ
দুই
নদীর
পানি
আরও
বাড়তে
পারে।
এরপর
দুই
দিন
পানি
কমার
সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা
নদ-নদীর পানি গত
২৪
ঘণ্টায়
কমেছে।
আগামী
দুই
দিন
এ
অঞ্চলের নদীগুলোর পানিও
কমতে
পারে।
এরপর
তিন
দিন
পানি
স্থিতিশীল থাকার
পূর্বাভাস রয়েছে।
বন্যা
পূর্বাভাস ও
সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের
প্রধান
সব
নদ-নদীর পানি বিপদসীমার নিচ
দিয়ে
প্রবাহিত হচ্ছে।
