টানা বৃষ্টিতে কমেছে গরম, বৃহস্পতিবার ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ২৩:৪৭
ছবি: সংগৃহীত
দেশজুড়ে কয়েকদিনের টানা
বৃষ্টিতে তীব্র
গরম
অনেকটাই কমে
এসেছে।
বিভিন্ন এলাকায়
এখন
তুলনামূলক শীতল
আবহাওয়া বিরাজ
করছে।
তবে
বৃষ্টির মধ্যেও
দেশের
কোথাও
কোথাও
তাপমাত্রা এখনো
৩৬
ডিগ্রি
সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার
রাত
থেকে
বৃহস্পতিবার সকাল
পর্যন্ত দেশের
অন্তত
১৫
জেলার
ওপর
দিয়ে
দমকা
হাওয়া
ও
বজ্রসহ
বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য জেলাগুলো হলো—
রংপুর,
দিনাজপুর, রাজশাহী, পাবনা,
বগুড়া,
টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা,
বরিশাল,
পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও
সিলেট।
আবহাওয়াবিদ ওমর
ফারুক
জানান,
এসব
অঞ্চলে
পশ্চিম
কিংবা
উত্তর-পশ্চিম দিক থেকে
ঘণ্টায়
৪৫
থেকে
৬০
কিলোমিটার বেগে
ঝোড়ো
হাওয়া
বয়ে
যেতে
পারে।
একই
সঙ্গে
বজ্রপাতসহ অস্থায়ী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ
কারণে
সংশ্লিষ্ট এলাকার
নদীবন্দরগুলোকে ১
নম্বর
সতর্ক
সংকেত
দেখাতে
বলা
হয়েছে।
গত
২৪
ঘণ্টায়
দেশের
সবচেয়ে
বেশি
বৃষ্টিপাত হয়েছে
নীলফামারীর রাজারহাটে, যেখানে
১৯৫
মিলিমিটার বৃষ্টি
রেকর্ড
করা
হয়েছে।
এছাড়া
নেত্রকোণা, তাড়াশ,
সৈয়দপুর, দিনাজপুর, ফরিদপুর, রংপুর
ও
ঢাকাসহ
বিভিন্ন এলাকায়
উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।
এদিকে
বুধবার
সন্ধ্যায় দেশের
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
করা
হয়েছে
লক্ষ্মীপুরের রামগতিতে, যা
ছিল
৩৬
ডিগ্রি
সেলসিয়াস। রাজধানী ঢাকায়
এদিন
সর্বোচ্চ তাপমাত্রা ছিল
৩৩
দশমিক
৯
ডিগ্রি
সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী
কয়েকদিন দেশের
উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে
পারে।
