Logo
×

Follow Us

অন্যান্য

কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের কবির হোসেনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০০:২২

কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের কবির হোসেনের মৃত্যু

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের বাসিন্দা ও কৃষক কার্ড গ্রহণের একটি ঘটনায় ব্যাপক আলোচনায় আসা কৃষক কবির হোসেন আর বেঁচে নেই। মঙ্গলবার (২৩ জুন) রাত প্রায় ৮টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিকভাবে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তিনি মৃত্যুবরণ করেন।

কবির হোসেনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি, এই কঠিন সময় মোকাবিলায় পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

কবির হোসেনের মৃত্যুতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

Logo