Logo
×

Follow Us

জাতীয়

বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক নজরদারিতে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:২৬

বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক নজরদারিতে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: দি ফারমার্স ভয়েস

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যা ও দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার, সুরক্ষা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শনিবার (১১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, টানা বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন এবং সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, ক্ষতিগ্রস্তদের জন্য ইতোমধ্যে ২ কোটির বেশি টাকা বরাদ্দ, ত্রাণ বিতরণ, এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু, মেডিকেল টিম মোতায়েন এবং উপকূল ও সীমান্ত এলাকায় কোস্টগার্ড, বিজিবি ও সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কৃষি ও মৎস্য খাতের ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং খাদ্যবান্ধব কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহদী আমিন আরও জানান, দুর্যোগ পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, সরকারের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে থেকে দুর্গত মানুষের সহায়তায় কাজ করছেন।

Logo