Logo
×

Follow Us

পরিবেশ ও জলবায়ু

সুবর্ণচরে লাইসেন্সবিহীন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

Icon

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১০

সুবর্ণচরে লাইসেন্সবিহীন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালীর সুবর্ণচরে লাইসেন্স না থাকায় একটি ইটভাটায় অভিযান চালিয়ে তা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের যমুনা ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, ফসলি জমি ও বসতির এলাকায় অনুমোদন ছাড়া গড়ে উঠে যমুনা ব্রিকস প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা করায় আইন অনুযায়ী ভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের সময় ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানকালে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া পরিচালিত ইটভাটার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, লাইসেন্স বিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলার লাইসেন্স বিহীন সবকয়টি ইটভাটায় অভিযান অভিযান পরিচালনা করা হবে।

Logo