Logo
×

Follow Us

প্রাণিসম্পদ

পশ্চিমবঙ্গে গরু বাজারে ধস, দ্রুত পদক্ষেপের ইঙ্গিত শুভেন্দু'র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৩:৩৯

পশ্চিমবঙ্গে গরু বাজারে ধস, দ্রুত পদক্ষেপের ইঙ্গিত শুভেন্দু'র

ভারতের পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু কেনাবেচায় দেখা দিয়েছে বড় ধরনের স্থবিরতা। রাজ্য সরকারের নতুন বিধিনিষেধের পর মুসলিম ক্রেতাদের একটি বড় অংশ গরু কেনা থেকে সরে দাঁড়িয়েছেন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গরু লালন-পালন ও ব্যবসার সঙ্গে জড়িত হিন্দু খামারি ও ব্যবসায়ীরা।

দীর্ঘ সময় ধরে মোটা অঙ্কের টাকা খরচ করে ও কঠোর পরিশ্রমে গরু মোটাতাজা করলেও এখন বিক্রি নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। কোরবানির বাজারকে ঘিরে যাদের বছরের বড় আয় নির্ভর করত, তাদের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার (১৮ মে) পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মন্ত্রিসভার বৈঠকের পর বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্র পাল। তিনি জানান, পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব দ্রুত এ সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও ইঙ্গিত দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য মুখ্যমন্ত্রী নিজেই পরে তুলে ধরবেন।

পশ্চিমবঙ্গে বহু বছর ধরে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য খামারি কোরবানির ঈদকে সামনে রেখে গরু পালন ও মোটাতাজাকরণ করে আসছেন। আগে এ ধরনের ব্যবসায় তেমন কোনো বাধা না থাকলেও সম্প্রতি রাজ্য সরকার নতুন কিছু শর্ত আরোপ করে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রশাসনিক অনুমোদন ছাড়া কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না।

পাশাপাশি জবাইয়ের জন্য পশুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে। সরকারের এ সিদ্ধান্তের পর থেকেই কোরবানির পশুর বাজারে প্রভাব পড়তে শুরু করেছে।

Logo