Logo
×

Follow Us

কৃষি

বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব: কৃষি মন্ত্রণালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ২২:২৭

বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব: কৃষি মন্ত্রণালয়

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতায় ২০২৬ সালের সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিলের খবরকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একটি নোটিশের কোনো সত্যতা নেই বলে স্পষ্ট করেছে মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের বিষয়ে বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে প্রচারিত এসব তথ্যের কোনো ভিত্তি নেই।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে এসব গুজবে কান না দেওয়ার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোনো তথ্যের সত্যতা যাচাই না করে সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা শেয়ার করা উচিত নয়। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের একটি কথিত নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৮ নভেম্বরের তারিখ উল্লেখ করা ওই নোটিশে দাবি করা হয়, দেশের বর্তমান সার পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি সার সরবরাহের স্বার্থে ২০২৬ সালে বিএডিসির আওতায় অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। একই সঙ্গে নির্বাচিত প্রার্থীদের নিয়োগাদেশ ও নিয়োগপত্র বাতিলের কথাও উল্লেখ ছিল।

তবে ওই নোটিশের তথ্যকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। ফলে সার ডিলার নিয়োগ বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্টদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা দূর করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বক্তব্য দেওয়া হয়েছে।

Logo