Logo
×

Follow Us

কৃষি

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটি টাকার ফসলের ক্ষতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৭:১৬

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটি টাকার ফসলের ক্ষতি

ছবি- সংগ্রহ

কুড়িগ্রাম জেলায় প্রায় ৫০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যার মধ্যে দেড়শ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে জেলার ২ হাজার ৭৫২ কৃষকের প্রায় ৩১৪ কোটি ৮১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

 

জানা গেছে, কুড়িগ্রামে চলতি খরিপ মৌসুমে জেলায় ৩২ হাজার ৬৮০ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ করা হয়। এর মধ্যে টানা বৃষ্টিতে ৪৯৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৭৪৪ দশমিক ৭২ মেট্রিক টন মেট্রিক টন ফসলের ক্ষতি হয়েছে। এতে সবজি চাষি বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন জেলার চাষীরা। 


পাঁচগাছী ইউনিয়নের ছড়ারপাড় এলাকার কৃষক শামছুল আলম বলেন, ৫০ শতাংশ জমিতে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে পটল চাষ করেছি। অর্ধেক বিক্রি করতে পারলেও বাকি ফসল নষ্ট হয়েছে। বাজারে দামও কম ছিল, তাই খরচই উঠবে না।

 

একই এলাকার কৃষক মজিবর রহমান ৯ শতাংশ জমিতে পটল চাষ করেছিলাম। বন্যা আর বৃষ্টির পানিতে সব নষ্ট হয়ে গেছে। ধারদেনা করে আবাদ করেছিলাম, এখন সব শেষ।

 

কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মেহেদী হাসান, অতিবৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সরকারীভাবে কোন সহায়তা পেলে কৃষকদের তা দেয়া হবে। 

Logo