Logo
×

Follow Us

কৃষি

বন্যাকবলিত কৃষকদের পাশে থাকবে সরকার: কৃষিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৬:২২

বন্যাকবলিত কৃষকদের পাশে থাকবে সরকার: কৃষিমন্ত্রী

ছবি- সংগ্রহ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন তিনি বলেন, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে ইউনিয়ন ওয়ার্ডভিত্তিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর সরকারি সহায়তা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

শনিবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরুদ্ধারে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। কৃষকের যে কোনো সংকটে সরকার তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে আমিনুর রশিদ ইয়াছিন বলেন, অতীতের অনিয়ম অপব্যবহারের সংস্কৃতি কিছু মানুষের মধ্যে এখনো রয়ে যেতে পারে। তবে বর্তমান সরকার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী নিজেই জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন। ফলে কর্মসূচিতে অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশসহ যেখানে খালি জায়গা রয়েছে, সেখানে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে একটি বর্ণাঢ্য ‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


Logo