সুবর্ণচরে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী)
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৯:১১
কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে টেকসই করার লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচরে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুবর্ণচর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, কৃষিবিদ আশীষ কুমার কর। সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কংগ্রেসে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব। পাশাপাশি কৃষকদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন কৃষি খাতের টেকসই উন্নয়ন এবং কৃষকের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
